হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষকৃত্য উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বিকাশ, কৌশলগত বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে প্রয়াত নেতা ইরানের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছিলেন।
জেনারেল আবদুল্লাহির দাবি, উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়া সত্ত্বেও ইরানের প্রতিপক্ষরা অতীতে দেশটির বিরুদ্ধে আগ্রাসনের জন্য বারবার চড়া মূল্য দিয়েছে এবং অপমানজনক পরিণতির মুখোমুখি হয়েছে।
তিনি আসন্ন শেষকৃত্য অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়ে বলেন, এ আয়োজন ইরানি জাতির ঐক্য ও সংহতির বহিঃপ্রকাশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, “এই অনন্য ব্যক্তিত্ব ও শহীদ নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তাঁর আদর্শ ও পথ অনুসরণ অব্যাহত রাখার মাধ্যমে।”
বার্তার শেষে তিনি দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নতুন নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ীর প্রতি পূর্ণ আনুগত্যের কথাও ঘোষণা করেন।
আপনার কমেন্ট